চিংড়ি মালাইকারি
উপকরণ
বড় সাইজের চিংড়ি ৮-১০টি
(খোসা ছাড়িয়ে লেজ রেখে পরিষ্কার)
নারকেলের দুধ ১ কাপ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
কাঁচা মরিচ ৪-৫টি
হলুদ গুঁড়া আধা চা চামচ
লাল মরিচ গুঁড়া আধা চা চামচ
গরম মসলা গুঁড়া আধা চা চামচ
সরিষার তেল ৩ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
চিনি আধা চা চামচ

যেভাবে তৈরি করবেন
* চিংড়িতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে চিংড়ি হালকা ভেজে তুলে নিন।
* একই তেলে পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে নিন, তারপর আদাু-রসুন বাটা দিয়ে ভাজুন। হলুদ, মরিচ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে কষান।
* নারকেলের দুধ ঢেলে মিশিয়ে ফুটতে দিন। চিংড়ি যোগ করে ৩ু৪ মিনিট ঢেকে রান্না করুন। শেষে গরম মসলা ও সামান্য চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
দম মাটন
উপকরণ
মাটন ১ কেজি (হাড়সহ ছোট ছোট টুকরা)
পেঁয়াজ ৩-৪টি (পাতলা স্লাইস করা)
টমেটো ২টি (কুচি করা)
দই আধা কাপ
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
কাঁচা মরিচ ৪-৫টি
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ টেবিল চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ (স্বাদমতো)
ঘি বা তেল ৫ টেবিল চামচ
লবণ স্বাদমতো
কাচা ধনেপাতা (সাজানোর জন্য)

যেভাবে তৈরি করবেন
* মাটনে দই, আদা-রসুন বাটা, লবণ ও হলুদ মেখে ১ ঘণ্টা মেরিনেট করুন। কড়াইয়ে ঘি বা তেল গরম করে পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলুন।
* একই তেলে কাঁচা মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচ ও টমেটো দিয়ে কষান। মেরিনেট করা মাটন যোগ করে মাঝারি আঁচে ১০ মিনিট ভাজুন।
* পানি সামান্য দিয়ে ঢেকে কম আঁচে ৪০-৫০ মিনিট বা মাটন নরম হওয়া পর্যন্ত রান্না করুন। গরম মসলা ছিটিয়ে ঢেকে আরো ৫ মিনিট রাখুন। কাঁচা ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
সবজি পোলাও
উপকরণ
চিনিগুঁড়া চাল ২ কাপ
মিক্সড সবজি ১ কাপ
(গাজর, মটর, ফ্লাওয়ার, ফ্রেন্ড বিন
ইত্যাদি ছোট কিউব করে)
আদা বাটা ১ চা চামচ
গরম মসলা ১ চা চামচ
দারচিনি ১ ইঞ্চি
এলাচ ৪-৫টি
লবঙ্গ ৩-৪টি
তেজপাতা ১টি
ঘি বা তেল ৩ টেবিল চামচ
লবণ স্বাদমতো
পানি ৪ কাপ
কাঁচা ধনে বা পুদিনাপাতা (সাজানোর জন্য)

যেভাবে তৈরি করবেন
* চাল ধুয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে ঘি বা তেল গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ভেজে সুগন্ধ বের করুন। আদা বাটা মেশান।
* মিক্সড সবজি যোগ করে ২-৩ মিনিট নেড়ে কষান। ধোয়া চাল মিশিয়ে গরম মসলা ও লবণ দিয়ে ২ মিনিট নেড়ে নিন।
* পানি ঢেলে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট, তারপর কম আঁচে ১০-১৫ মিনিট ঢেকে রান্না করুন, যতক্ষণ না চাল পুরোপুরি সিদ্ধ হয়। ঢাকনা খুলে হালকা ছড়িয়ে পরিবেশন করুন।
ভাপা সন্দেশ
উপকরণ
ছানা ২৫০ গ্রাম (ফ্রেশ বা বাড়িতে তৈরি)
চিনি ৩-৪ টেবিল চামচ (স্বাদমতো
কম-বেশি করা যায়)
এলাচ গুঁড়া আধা চা চামচ
কেশর কয়েক সুতা (ঐচ্ছিক, রং ও স্বাদের জন্য)
দুধ ২ টেবিল চামচ (ছানা মসৃণ করতে)
সাজানোর জন্য পেস্তা বা বাদাম কুচি

যেভাবে তৈরি করবেন
* ছানা ভালোভাবে চেপে পানি ঝরিয়ে নিন। যদি কিছুটা শুকনা লাগে তাহলে ২ টেবিল চামচ দুধ মিশিয়ে নরম মসৃণ পেস্ট তৈরি করুন।
* ছানার সঙ্গে চিনি, এলাচ গুঁড়া ও কেশর ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণকে ছোট সিলিকন বা ধাতব কাপ বা মোল্ডে ঢালুন।
* সিদ্ধ পানির ওপর রেখে ঢাকনা দিয়ে ১০-১২ মিনিট ধাপে ধাপে ভাপে রান্না করুন। ভাপে দেওয়া হলে সন্দেশ নরম ও মসৃণ হয়। ভাপা সন্দেশ ঠাণ্ডা হলে মোল্ড থেকে বের করুন। ওপর থেকে কাটা বাদাম বা পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
সাবেকি পায়েস
উপকরণ
চিনিগুঁড়া চাল আধা কাপ
দুধ ১ লিটার
চিনি পৌনে ১ কাপ
(স্বাদমতো কম-বেশি করা যায়)
এলাচ ৪-৫টি (পিস করে বা গুঁড়া)
কেশর ৫-৬ সুতা (ঐচ্ছিক)
কিশমিশ ২ টেবিল চামচ
বাদাম (কাজু, পেস্তা) ২ টেবিল চামচ কাটা
ঘি ১ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন
* চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে দুধ ফুটিয়ে নিন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে তলার দিকে পুড়ে না যায়।
* ফুটন্ত দুধে ধোয়া চাল ঢেলে ১৫-২০ মিনিট কম আঁচে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। চিনি মিশিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করুন।
* এলাচ গুঁড়া ও কেশর যোগ করুন। কিশমিশ, কাটা বাদাম ও সামান্য ঘি ওপরে ছড়িয়ে পরিবেশন করুন।
নারকেলি মুরগি
উপকরণ
মুরগির মাংস ১ কেজি (হাড়সহ টুকরা)
নারকেলের দুধ ১ কাপ
পেঁয়াজ ২টি (বাটার মতো পেস্ট করা)
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
কাঁচা মরিচ ৪-৫টি (ঐচ্ছিক)
হলুদ গুঁড়া আধা চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ টেবিল চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
তেল বা ঘি ৪ টেবিল চামচ
লবণ স্বাদমতো
গরম মসলা ১ চা চামচ
কাঁচা ধনেপাতা (সাজানোর জন্য)

যেভাবে তৈরি করবেন
* মুরগির মাংস সামান্য লবণ ও হলুদ দিয়ে ১০ মিনিট মেরিনেট করুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাটা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
* আদা-রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও লাল মরিচ যোগ করে ২ মিনিট কষান। নারকেলের দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে ৫ মিনিট ফোটান।
* মেরিনেট করা মুরগি যোগ করে ঢেকে ২০-২৫ মিনিট কম আঁচে রান্না করুন যতক্ষণ মুরগি পুরোপুরি সিদ্ধ হয়। কাঁচা মরিচ ও গরম মসলা যোগ করে ২ মিনিট ঢেকে রাখুন। নামানোর আগে কাঁচা ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
পদ্মলুচির পায়েস
উপকরণ
দুধ ১ লিটার
কাজুবাদাম বাটা আধা কাপ
খেজুরের গুড় ২ চা চামচ
ময়দা ১ কাপ
চিনি ১ চা চামচ
তেল ১ চা চামচ
লবণ স্বাদমতো
পুরের জন্য—
নারকেল কুচি আধা কাপ
ড্রাই ফ্রুটস ২ টেবিল চামচ
তেল পরিমাণমতো
ঘি আধা কাপ

যেভাবে তৈরি করবেন
* প্রথমে একটা বাটিতে ময়দা এবং ময়ানের জন্য তেল ও চিনি আর একচিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ওর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিন। ১০ মিনিট ঢেকে রাখুন।
* এবার কড়াইতে দুধ দিয়ে জ্বাল দিন।
* দুধ ঘন হয়ে এলে বাদাম বাটা দিয়ে মিশিয়ে নিন। এরপর কালার ও সুগন্ধের জন্য খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।
* ১০ মিনিট পর ডো থেকে বড় বড় লেচি কেটে বেলে নিন, আর একটা কুকিজ কাটার দিয়ে গোল করে কেটে নিন। তারপর নারকেল কোরা ও ড্রাই ফ্রুটস মিশিয়ে নিন।
* এবার কেটে রাখা রুটি একটা করে রেখে তার ওপর নারকেল ও ড্রাই ফ্রুটসের পুর দিয়ে দিয়ে পাশ থেকে আস্তে আস্তে পেঁচিয়ে ডিজাইন বানিয়ে নিন। সবগুলো একইভাবে তৈরি করে নিতে হবে।
* এরপর কড়াইয়ে তেল ও ঘি দিন। গরম হলে মিডিয়াম আঁচে পদ্মলুচিগুলো ভেজে তুলে নিন। এবার তৈরি ক্ষীরের মধ্যে পদ্মলুচিগুলো দিয়ে দিন।
সপ্তপদী খিচুড়ি
উপকরণ
চিনিগুঁড়া চাল ৩ কাপ
মুগ ডাল ১ কাপ
বিভিন্ন রকম সবজি ২ কাপ (গাজর, ফ্লাওয়ার, মটর, আলু, কুমড়া, বাঁধাকপি, শিম)
আদা বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
জিরা ১ চা চামচ
তেজপাতা ১টি
তেল বা ঘি ৩ টেবিল চামচ
লবণ স্বাদমতো
কাঁচা ধনেপাতা (সাজানোর জন্য)
পানি ৪ কাপ

যেভাবে তৈরি করবেন
* চাল ও ডাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে তেল বা ঘি গরম করুন। জিরা ও তেজপাতা ভেজে সুগন্ধ বের করুন।
* আদা বাটা যোগ করে ২ মিনিট কষান। সবজি যোগ করুন। হলুদ গুঁড়া ও লবণ মেশান।
* ধোয়া চাল ও ডাল কড়াইয়ে ঢেলে ১-২ মিনিট নেড়ে নিন। পানি দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন।
* সবজি ও চাল পুরোপুরি নরম হলে নামিয়ে নিন। ওপরে কাঁচা ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
সয়াবড়ি কষা
উপকরণ
সয়াবড়ি ১ কাপ
আলু ২টি (মাঝারি, কিউব করে কাটা)
আদা বাটা ১ টেবিল চামচ
টমেটো কুচি ১টি
গরম মসলা গুঁড়া আধা চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ (রুচিমতো)
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
তেজপাতা ১টি
দারচিনি ১ টুকরা
লবঙ্গ ২টি
এলাচ ২টি
লবণ স্বাদমতো
তেল ৪ টেবিল চামচ
কাঁচা মরিচ ২-৩টি
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন
* গরম পানিতে একচিমটি লবণ দিয়ে সয়াবড়ি ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর চেপে পানি ঝরিয়ে নিন।
* কিউব করে কাটা আলুতে সামান্য লবণ মেখে হালকা সোনালি করে ভেজে তুলুন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়ন দিন।
* পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। আদা বাটা দিয়ে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত নেড়ে দিন। হলুদ, লাল মরিচ, ধনে ও জিরা গুঁড়া দিয়ে সামান্য পানি ছিটিয়ে ভাজুন।
* টমেটো কুচি দিয়ে ঢেকে নরম করে নিন। তেল ছেড়ে এলে সয়াবড়ি ও ভাজা আলু দিয়ে ভালোভাবে কষান। ২ কাপ গরম পানি ও লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০-১২ মিনিট রান্না করুন। ঝোল ঘন হলে গরম মসলা গুঁড়া, কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন।