• ই-পেপার

টিভি হাইলাইটস

হাদীর জন্মদিনে দিনভর আয়োজন

আরো খবর

আরো খবর

      তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন দর্শক। ২ আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি।

 

      ডিসি স্টুডিওসের নতুন সুপারহিরো ছবি ‘সুপারগার্ল’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি উল্লেখযোগ্যভাবে আয় করতে পারেনি। ফলে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে ছবিটি।

 

      মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে অজয় দেবগণের আসন্ন ছবি ‘চৌহান’। টিজার প্রকাশের পর থেকে নানা সমালোচনার জন্ম দিচ্ছে ছবিটি। প্রথমে কাশ্মীরের সংঘাতের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন ওঠে। এবার ছবির একটি সংলাপ ও শিরোনামকে কেন্দ্র করে আপত্তি জানিয়েছে ভারতের ক্ষত্রিয় পরিষদ।

 

অন্তর্জাল

এনোলা হোমস ৩

এনোলা হোমস ৩
‘এনোলা হোমস ৩’ ছবির দৃশ্য

অদ্ভুত স্বভাবের গোয়েন্দা এনোলা হোমস চরিত্র আবারও ফিরে এসেছে। আজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘এনোলা হোমস ৩’। এই কিস্তিতে দেখা যাবে লর্ড টিউকসবারির সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে এনোলা। ঠিক এ সময়েই তার ভাই শার্লক হোমস রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ভাইয়ের খোঁজে নামতেই এনোলা জড়িয়ে পড়ে এক বিপজ্জনক তদন্তে। এনোলা চরিত্রে এবারও আছেন মিলি ববি ব্রাউন, সঙ্গে লুইস প্যাট্রিজ, হেনরি কাবিল প্রমুখ।

চলচ্চিত্র

এবাদত

এবাদত
‘এবাদত’ ছবিতে রিয়াজ ও শাবনূর

অভিনয়ে শাবনূর, রিয়াজ, ডলি জহুর। পরিচালনা এ টি এম শামসুজ্জামান। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

 

গল্পসূত্র : নূরজাহান স্বভাবে নম্র, ভদ্র ও ধর্মভীরু। অপরদিকে খোকা সন্ত্রাসী ও চাঁদাবাজ। নূরজাহানের সম্ভ্রমহানি করতে গিয়ে তার ধর্মভীরুতায় মুগ্ধ হয়ে ফিরে আসে খোকা। পুরোপুরি বদলে যায় সে। ঘটনাক্রমে নূরজাহানকে বিয়ে করে খোকা। খোকার অতীত অন্ধকার জগতের মানুষরা এটা ভালো চোখে দেখে না। ষড়যন্ত্রের জাল পাতে তারা।

টিভি হাইলাইটস

দ্য পসিবিলিস্ট

দ্য পসিবিলিস্ট

দীর্ঘ কয়েক দশক ধরে আন্তর্জাতিক শত্রুপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন লেখক, শিক্ষাবিদ উইলিয়াম উরি। অভিজ্ঞতার আলোকে তিনি তুলে ধরেছেন, কিভাবে বহু সংঘাতের মধ্যেও বিশ্বকে একসূত্রে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কূটনীতি শিল্প। তাঁকে নিয়ে আল জাজিরার ‘মেকিং পিস’-এর আজকের পর্ব ‘দ্য পসিবিলিস্ট’, দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।