• ই-পেপার

তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করবে না সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাজে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাজে অনিয়ম

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের পুনর্নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। অভিযোগে উল্লেখ করা হয় পুরনো প্লাস্টার ভেঙে নতুন প্লাস্টার, রঙের কাজ, দরজা-জানালা পরিবর্তন, স্যানিটারি কাজ ও জলছাদে অত্যন্ত নিম্নমাণের নির্মাণসামগ্রী ব্যবহার করছেন ঠিকাদার। তাই ৯ লাখ টাকা ব্যয়ের এই কাজটি ফের করার দাবিও জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার কাজটি সরেজমিনে তদন্ত করেন বরিশাল স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম।

 

 

বাঁধের দাবিতে পাউবো অফিস ঘেরাও

ভোলা প্রতিনিধি
বাঁধের দাবিতে পাউবো অফিস ঘেরাও

ভোলায় মেঘনা নদীর ভাঙন রোধে সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী বাঁধের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অফিস ঘেরাও করেছে স্থানীয়রা। এ সময় মেঘনার তীব্র ভাঙন থেকে ভোলা সদরের শিবপুর ও দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা রক্ষায় ভাঙনকবলিত বাসিন্দারা সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আগামী এক মাসের মধ্যে প্রকল্পের মাধ্যমে সিসি ব্লক ডাম্পিংয়ের কাজ শুরুর প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। এ আশ্বাসে এক মাসের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

‘বাধাবিপত্তি এলেও উন্নয়নমূলক কাজ চলমান থাকবে’

নিজস্ব প্রতিবেদক
‘বাধাবিপত্তি এলেও উন্নয়নমূলক কাজ চলমান থাকবে’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর উন্নয়নে জনসেবা কার্যক্রমে যতই বাধাবিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগরবাসীকে সঙ্গে নিয়ে সব উন্নয়নমূলক ভালো কাজ চলমান থাকবে এবং অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে আয়োজিত শিশু সুরক্ষায় ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শনমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। ওয়ার্ড ভিশনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রশাসক আরো বলেন, একটা পর্যায়ে গিয়ে আমি অবশ্যই সফল হব।

চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বিআরটিএর ওয়েবসাইট নকল করে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
বিআরটিএর ওয়েবসাইট নকল করে প্রতারণা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তারা হলো মো. রাব্বি শেখ, মো. রিয়াদ হোসেন ও মো. সাজ্জাদ হোসেন।

চক্রটি বিআরটিএর ওয়েবসাইটের অনুরূপ একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে টার্গেট করছিল। প্রতারণার সময় টার্গেট ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায়ের নামে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের উপমহাপরিদর্শক (ডিআইজি) সানা শামিনুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) পৃথক অভিযানে প্রযুক্তিগত তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা কার্যক্রম শুরু হওয়ার পর একটি প্রতারকচক্র সেটিকে কাজে লাগিয়ে প্রতারণা শুরু করে। প্রতারকচক্রটি বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়ে জানাত যে ট্রাফিক সিগন্যাল অমান্য করায় মামলা হয়েছে। এসএমএসে থাকা লিংকে প্রবেশ করলে ভুক্তভোগীদের বিআরটিএর ওয়েবসাইটের আদলে তৈরি করা একটি ভুয়া ওয়েবসাইটে নেওয়া হতো। সেখানে জরিমানা পরিশোধের কথা বলে ব্যাংক কার্ডের তথ্য, অ্যাকাউন্টের তথ্য ও ওটিপি সংগ্রহ করত প্রতারকরা। এমনকি দ্রুত জরিমানা পরিশোধ করলে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে এমন প্রলোভনও দেখানো হতো।