গণিত
প্রথম অধ্যায় (অনুশীলনী-১.২)
[পূর্বপ্রকাশের পর]
বহু নির্বাচনী প্রশ্ন
১৩। নিচের কোনটি মূলদ সংখ্যা?
ক. √৫ খ. √৩
গ. √৭ ঘ. √৯
১৪। কোন সংখ্যার বর্গমূলের দশমিকের পরের অঙ্ক নির্দিষ্ট নয়?
ক. স্বাভাবিক খ. মূলদ
গ. অমূলদ ঘ. অবাস্তব
১৫। একটি মূলদ সংখ্যাকে কয়টি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ. ১
১৬। √৫ কোন ধরনের সংখ্যা?
ক. ভগ্নাংশ খ. ধনাত্মক
গ. অমূলদ ঘ. মূলদ
১৭। ০.০৩ এর বর্গ কত?
ক. ০.০০৩ খ. ০.০০০৩
গ. ০.৯ ঘ. ০.০০০৯
১৮। √১২১ কোন ধরনের সংখ্যা?
ক. ঋণাত্মক খ. ধনাত্মক
গ. অমূলদ ঘ. মূলদ
১৯। মূলদ—
i. সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা
ii. সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়
iii. লবগুলো অপূর্ণ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ভগ্নাংশ—
i. মূলদ সংখ্যা
ii. পূর্ণবর্গ হতে পারে
iii. অপূর্ণ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একটি স্কাউট দলে ৭০০ জন বালক আছে?
২১। দলটিকে বর্গাকারে সাজালে কতজন বালক বাদ পড়বে?
ক. ১৪ খ. ২৪
গ. ২০ ঘ. ১৬
২২। বর্গাকারে সাজানোর পর প্রত্যেক সারিতে কতজন বালক থাকবে?
ক. ২০ খ. ২৫
গ. ২৬ ঘ. ৩০
২৩। √০.৬৪ = কত?
ক. ০.৪ খ. ০.৮
গ. ০.৪৪ ঘ. ০.৬
২৪। √৩ একটি অমূলদ সংখ্যা—
i. যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না
ii. পূর্ণবর্গ হতে পারে
iii. যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি?
ক. মূলদ সংখ্যা খ. ঋণাত্মক
গ. ধনাত্মক ঘ. অমূলদ
নিচের তথ্যের আলোকে ২৬ থেকে ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
√১৮ ও ০.১২ দুইটি সংখ্যা।
২৬। ১ম সংখ্যাটি কী ধরনের সংখ্যা?
ক. পূর্ণবর্গ সংখ্যা খ. স্বাভাবিক
গ. অমূলদ ঘ. মূলদ
২৭। ২য় সংখ্যাটি কী ধরনের সংখ্যা?
ক. মূলদ খ. স্বাভাবিক
গ. অমূলদ ঘ. পূর্ণবর্গ সংখ্যা
২৮। প্রথম সংখ্যাটিকে ২য় সংখ্যা দ্বারা ভাগ করলে কী ধরনের সংখ্যা পাওয়া যাবে?
ক. মূলদ সংখ্যা খ. ঋণাত্মক
গ. ধনাত্মক ঘ. অমূলদ
২৯। ১৪.২৫ সংখ্যাটির দশমিক ভগ্নাংশ কত?
ক. ২৫ খ. ১৪
গ. ১৪২৫ ঘ. ০.২৪
৩০। কোন ধরনের সংখ্যা?
ক. অমূলদ খ. ধনাত্মক
গ. মূলদ ঘ. ভগ্নাংশ
উত্তর : ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ক ২১.খ ২২.গ ২৩.খ ২৪.খ ২৫.ক ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.গ।



