• ই-পেপার

পাইপলাইন ফেটে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

কালের কণ্ঠ ডেস্ক
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের কাহনা এলাকায় গতকাল মঙ্গলবার একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির এসব তথ্য জানিয়েছেন। লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি-অপারেশনস) ফয়সাল কামরানও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এক বিবৃতিতে রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানান, আহত একজন শিক্ষিকা ও আটজন শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশুর অবস্থা আশঙ্কাজনক। এদিকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ১৪ শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র : ডন, জিও নিউজ

 

মোদির যুক্তরাষ্ট্র সফর ডিসেম্বরে

কালের কণ্ঠ ডেস্ক
মোদির যুক্তরাষ্ট্র সফর ডিসেম্বরে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ডিসেম্বরে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই কথা জানিয়েছেন। তিনি বলেন, মোদি আবারও যুক্তরাষ্ট্রে গেলে ওয়াশিংটন এতে খুবই খুশি হবে। গতকাল মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে। গত সোমবার নবম ইউএসআইএসপিএফ লিডারশিপ সামিট ২০২৬-এর এক ফাঁকে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সার্জিও গোর জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর সাম্প্রতিক ভারত সফরের সময় মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। রাষ্ট্রদূত গোর বলেন, আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিটি অচিরেই সম্পন্ন হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

পাকিস্তানে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত শিশুদের স্বজনদের আহাজারি

পাকিস্তানে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত শিশুদের স্বজনদের আহাজারি
পাকিস্তানে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত শিশুদের স্বজনদের আহাজারি। গতকাল দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে। ছবি : রয়টার্স

যৌন নির্যাতন মামলা

ট্রাম্পের আবেদন নাকচ আদালতের

কালের কণ্ঠ ডেস্ক
ট্রাম্পের আবেদন নাকচ আদালতের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন এবং ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে যে মামলা করেছেন মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল, তা বাতিলের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী টিম। তবে সর্বোচ্চ আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে আবেদন করে সর্বোচ্চ আদালতে যে পিটিশন জমা দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা, গত সোমবার সেই পিটিশন নাকচ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। কেন পিটিশন নাকচ করা হলো সেসংক্রান্ত কোনো ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দেননি।

মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন ২০১৯ সালে। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ১৯৯৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্পের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। সূত্র : আনাদোলু